শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ভোমরা দিয়ে সরবরাহ বাড়লেও ঊর্ধ্বমুখী গমের বাজার

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সরবরাহ বাড়লেও ঊর্ধ্বমুখী গমের বাজার। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ বেড়েছে, কিন্তু তা চাহিদার অনুপাতে কম। এ কারণে কৃষিপণ্যটির দাম বেড়েছে।

ভোমরা স্থলবন্দরের গম আমদানিকারক হারু ঘোষ জানান, গত অর্থবছরের তুলনায় চলতি বছর গমের বাজারদর খুবই চড়া। গত বছরের এ সময় গমের দাম ছিল কেজিপ্রতি ২৬-২৭ টাকা। বর্তমানে একই গম বিক্রি হচ্ছে ৩৫ থেকে সাড়ে ৩৫ টাকায়।

সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের গম ভাঙানো মিল মুকন্দ ফ্লাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মুকন্দ কুমার মজুমদার জানান, গমের দর বেড়েছে কেজিপ্রতি ৭-৮ টাকা করে। তার মিলে সপ্তাহে গমের চাহিদা রয়েছে ১২-১৪ হাজার কেজি।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-মে মাস পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে গম আমদানি হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৭২৭ টন, যার মূল্য ১ হাজার ৫১৮ কোটি ১৪ লাখ টাকা। গত অর্থবছরের জুলাই-মে পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে গম আমদানি হয়েছিল ১ লাখ ৪৭ হাজার ৪২৪ টন, যার মূল্য ছিল ৩৯৬ কোটি ৯৩ লাখ টাকা। চলতি অর্থবছরের ১১ মাসে আমদানি গত বছরের তুলনায় অন্তত পাঁচ গুণ বেড়েছে।

আমদানিকারকরা জানান, অন্য যেকোনো সময়ের তুলনায় চলতি অর্থবছরে গম আমদানি বেড়েছে। কিন্তু এরপরও দাম নিয়ন্ত্রণে আনা যায়নি। কারণ বাজারে পণ্যটির চাহিদা বেশি।

ভারত গম আমদানি-রফতানি বন্ধ করে দেয়ায় গত মে মাসের এলসির অনুকূলে আমদানি করা হচ্ছে। অন্যদিকে আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, দেশীয় বাজারে চাহিদা বেশি থাকায় পণ্যটি আমদানি বাড়ার পাশাপাশি দামও বেড়েছে।

ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজি দিলওয়ার নওশাদ রাজু জানান, আপাতত গমের নতুন এলসি বন্ধ। তবে যদ্দূর জানা যাচ্ছে, বাংলাদেশসহ আরো পাঁচটি দেশে শিগগির গম রফতানি শুরু করবে ভারত সরকার।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন জানান, চলতি অর্থবছরে গম আমদানি বেড়েছে ব্যাপক হারে। তবে কৃষিপণ্যটি আমদানি করলে সরকারের কোনো রাজস্ব আয় হয় না। এটি সম্পূর্ণ শুল্কমুক্ত।

এদিকে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২১-২২ মৌসুমে সাতক্ষীরার সাতটি উপজেলায় গম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫৩৫ টন। এ লক্ষ্যমাত্রা সামনে নিয়ে জেলায় গম চাষ হয়েছে ৮১০ হেক্টর জমিতে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম জানান, গম উৎপাদনে জেলার কৃষকদের মাঝে আগ্রহ কম। এর কারণ জেলার আবহাওয়া শস্যটি চাষের জন্য তেমন উপযোগী নয়।

সম্পর্কিত খবর