শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সেভেরোদোনেৎস্কের ৭০ শতাংশ রুশ সেনাদের দখলে : গভর্নর

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরের শেষ সংযোগ সেতুটিও ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই বলেন, শহরের প্রায় ৭০ শতাংশ এখন রুশ সেনাদের নিয়ন্ত্রণে। খবর রয়টার্সের।

গাইদাই বলেন, তিনটি সেতু ধ্বংস হয়ে যাওয়ায় শহরটি এখন কার্যত যোগাযোগবিচ্ছিন্ন। সেখানে থাকা বেসামরিক লোকজন আটকা পড়েছেন। শেষ সেতুটিও ধ্বংস হয়ে যাওয়ায় মানবিক সহায়তা পৌঁছানোও অসম্ভব হয়ে পড়ল বলছেন তিনি।

ইউক্রেনের এক কর্মকর্তা বলেন, নদী পার হয়ে শহর থেকে ইউক্রেনীয়দের সরে আসার আর কোনো পথ খোলা নেই।

সেভেরোদোনেৎস্ক রক্ষায় পশ্চিমা ভারী অস্ত্রশস্ত্রের জন্য জরুরি ভিত্তিতে আহ্বান জানিয়ে আসছে ইউক্রেন। কিয়েভ বলছে, পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের জন্য লড়াই এবং যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণে শহরটি রক্ষা করা গুরুত্বপূর্ণ।

লুহানস্ক ও দোনেৎস্ক প্রদেশের সমন্বয়ে দনবাস অঞ্চল গঠিত। রুশ–সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা এই অঞ্চল নিজেদের দাবি করে আসছে। গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বর্তমানে সবচেয়ে ভয়াবহ লড়াই চলছে।

গতকাল সোমবার দিন শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘এই লড়াইয়ে আমাদের ত্যাগ অনেক বেশি। একেবারে শিউরে ওঠার মতো।’ যুদ্ধে এগিয়ে থাকতে আধুনিক অস্ত্রের জন্য আবারও তিনি মিত্রদেশের দৃষ্টি আকর্ষণ করেন।

দনবাস অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী নেতারা মস্কোর কাছে অতিরিক্ত বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। গতকাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার মূল লক্ষ্য দোনেৎস্ক ও লুহানস্ক রক্ষা করা।

সম্পর্কিত খবর