শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময়

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সাথে মতবিনিময় করেছে ওয়ারেন সিটি পুলিশ বিভাগ ও ওয়ারেন ক্রাইম কমিশন। রোববার ওয়ারেনসিটির বিসমিল্লাহ রেস্টুরেন্টে বাংলাদেশ অ্যাসোসিয়েশন (বাম) এর ব্যানারে সভাটি অনুষ্ঠিত হয়।

আইন-শৃঙ্খলা রক্ষা উন্নয়নসহ কমিউনিটির সাথে পুলিশের সু-সর্ম্পক স্থাপনের উদ্দেশে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ চৌধুরী এবং সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবির।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন স্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন, ওয়ারেন সিটি মেয়র জিম ফাউটস, ক্রাইম কমিশনার চেয়ারম্যান রেক্স মার্শাল, ডেপুটি পুলিশ কমিশনার রবার্ট আহরেন, ক্রাইম কমিশনার অ্যাঞ্জেলা, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ এন ইসলাম শামীম, চিটাগাং ইউনিভার্সিটি এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান, ইমাম ফখরুল ইসলাম, মিশিগান বিএডিসির সাবেক সভাপতি ইকবাল ফয়েজ স্বপন, শান্ত রহমান, ব্যবসায়ী হাজী নিজাম আহমদ, রাজু আহমেদ, রিয়েল স্টেট এজেন্ট হিমেলসহ অনেকে।

ষ্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন তার বক্তব্যে বলেন, প্রত্যেক নাগরিকের সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে শক্তিশালী কমিউনিটি প্রতিষ্ঠার নীতিতেই তিনি বিশ্বাস করেন। বক্তব্যে শেষে প্রশ্নত্তোর পর্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে কমিউনিটিতে বসবাসরত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশের অফিসারগণ।

সম্পর্কিত খবর