শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

চতুর্থ শিল্প বিপ্লবে সফলভাবে সম্পৃক্ত হতে চায় বাংলাদেশ —সালমান এফ রহমান

স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে এতে সফলভাবে সম্পৃক্ত হতে চায় বাংলাদেশ। এ নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি। সম্প্রতি স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন করতে এসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সালমান এফ রহমান বলেন, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কাজ করতে হলে প্রথমে আমাদের কোডিং শিখতে হবে। এজন্য আমরা প্রাথমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কোডিংয়ের ধারণা দেয়ার উদ্যোগ নিয়েছি, যা পরবর্তী সময়ে তাদের দক্ষ প্রোগ্রামার হতে সহায়তা করবে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরো বলেন, তথ্যপ্রযুক্তিতে দেশের নতুন প্রজন্মকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। আমরা এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি। আমরা এখন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছি। এ ধরনের কাজে প্রযুক্তিনির্ভর দেশ দক্ষিণ কোরিয়া সব সময় আমাদের সহযোগিতা করে আসছে।

ইনস্টিটিউটে বাংলাদেশের তরুণ প্রকৌশলীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন জেনে সন্তুষ্টি প্রকাশ করে দক্ষিণ কোরিয়া সরকার ও স্যামসাংকে ধন্যবাদ জানান সালমান এফ রহমান। স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, এখানে কাজের অভিজ্ঞতা নিয়ে বিদেশের মাটিতেও সুনামের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের তরুণ প্রকৌশলীরা। বাংলাদেশে অবস্থিত স্যামসাং ইনস্টিটিউটে আরো বেশি বাংলাদেশী তরুণকে কাজের সুযোগ সৃষ্টিতে সহায়তার জন্য বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউনের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর এ বিনিয়োগ উপদেষ্টা।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেন, স্যামসাং গ্রুপ ও দক্ষিণ কোরিয়া সরকারের সহায়তায় বিশ্বের ১৪টি দেশের মতো বাংলাদেশেও এ আরঅ্যান্ডডি ইনস্টিটিউট চালু করা হয়েছে। এখানে কর্মরত বাংলাদেশী গবেষকদের কাজে সেন্টার কর্তৃপক্ষ ও রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রদূত মনে করেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের ধারাবাহিকতায় আরো কোরীয় কোম্পানি এ দেশে বিনিয়োগে এগিয়ে আসবে এবং সেখানে বাংলাদেশী কর্মীরা কাজের সুযোগ পাবেন।

সবশেষে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা এবং রাষ্ট্রদূত স্যামসাংয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সুযোগ-সুবিধা পরিদর্শন ও গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইয়ংমিন শি, কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (কেওটিআরএ) মহাপরিচালক ডংহিউন কিম, স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক উনমো কু ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) জাহিদুল ইসলাম ভূঞা।

সম্পর্কিত খবর