শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

এ সপ্তাহেই ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চলতি সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। এসময় তিনি দিল্লিতে দ্বিপাক্ষিক জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে সামনে রেখে মোমেনের এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোমবার (১৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে পারে। দুই বছর পর এ বৈঠক হতে যাচ্ছে। এতে দুই দেশের মধ্যে কানেকটিভিটি, নদীর পানি বণ্টন, বিনিয়োগ ও নিরাপত্তা অংশীদারত্বসহ বেশ কিছু ইস্যুতে আলোচনা হবে।

গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গুয়াহাটিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। সে সময় তিনি রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ব্যাপারে ভারতের পরামর্শ চেয়েছিলেন। কারণ বাংলাদেশও জ্বালানি সুরক্ষা নিশ্চিত করতে চায়।

বাণিজ্য ও সংযোগের পাশাপাশি জেসিসি বৈঠকে নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, কনস্যুলার ও সাংস্কৃতিক বিষয়ে আলোচনা করা হবে। পর্যটন ও চিকিৎসার জন্য ভারতে যাওয়া-আসা করা বিপুল সংখ্যক বাংলাদেশিদের সুবিধার্থে ট্রেন পরিষেবা ও ফ্লাইট বাড়ানোর উপায় নিয়েও দুই পক্ষ আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের এপ্রিলে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত খবর