শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

ভারতে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনারের মরদেহ উদ্ধার

ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার তেলেঙ্গনার হায়দরাবাদে নিজ অ্যাপার্টমেন্টের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, তাদের ধারণা আত্মহত্যা করেছেন তরুণ এই ফ্যাশন ডিজাইনার।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ময়নাতদন্তের জন্য প্রত্যুষার মরদেহ পাঠানো হয়েছে ওসমানিয়া হাসপাতালে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, ডিপ্রেশনে ভুগছিলেন প্রত্যুষা।

হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, বাথরুমে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়িতে কার্বন মনোক্সাইডের সিলিন্ডার মিলেছে। প্রাথমিক তদন্তে তিনি ওই গ্যাস ব্যবহার করে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশের। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

যুক্তরাষ্ট্র থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন প্রত্যুষা। এরপর হায়দরাবাদে ফিরে নিজের কেরিয়ার শুরু করেন। ২০১৩ সালে নিজের নামের ফ্যাশন লেবেল শুরু করেছিলেন প্রত্যুষা। শুধু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বলিউডের বহু তারকার সঙ্গেও কাজ করেছেন তিনি।

সম্পর্কিত খবর