শিরোনাম
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ
down of head

বোনকে উত্ত্যক্ত-মারধর, বাঁচাতে গেলে ভাইকেও নির্মম প্রহার কক্সবাজারে বোনকে উত্ত্যক্ত ও মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে বখাটেদের ব্যাপক মারধরের শিকার হয়েছেন ভাই। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার রাত থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্মমভাবে প্রহারের দৃশ্য দেখে সর্বমহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি গত ৩১ মে কক্সবাজারের খুরুশকুলে ঘটলেও তা প্রকাশ পায় শনিবার। মারধরের শিকার আব্দুল মোনাফ সাংবাদিকের জানান, আশ্রয়ণ প্রকল্পে পাওয়া ফ্ল্যাটে তারা থাকেন। ওই দিন তার বোন মামার বাড়ি যাচ্ছিলেন। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল-রায়হানরা তার বোনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় কথা বলছিল। ‘উত্ত্যক্ত সহ্য করতে না পেরে একপর্যায়ে আমার বোন কয়েকবার ফিরে আসতে চাইলে তারা বারবার পথ আটকাচ্ছিল। আমি প্রকল্প থেকে এসব দেখে দৌড়ে আসি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা আমার বোনকে লাঠি দিয়ে আঘাত করে। তখন আমি বোনকে জড়িয়ে ধরি। এ সময় তাকে কেন মেরেছে বা নোংরা কথা কেন বলছে জানতে চাইলে তারা আমাকেও মারধর শুরু করে।’ আবদুল মোনাফ আরও জানান, ব্যাপক প্রহারে আহত হয়ে তিনি হাসপাতালে যান। পরে থানায় অভিযোগও দেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা না হওয়ায় ওই হামলাকারীরা আরও বেপরোয়া হয়েছে আবার মারধরের হুমকি দিচ্ছেন। এদিকে ভিডিওটি ভাইরাল হলে টনক নড়ে পুলিশের; অন্যদিকে পালিয়ে গেছে হামলাকারীরা। তবে ভুক্তভোগী যুবকের অভিযোগের পরও থানা কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ার বিষয়টি সত্য নয় বলে দাবি করেছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) নাছির উদ্দিন মজুমদার বলেন, আমরা এমন ঘটনার কোনো অভিযোগ পায়নি। তবে শনিবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্তদের ধরতে মাঠে পুলিশ অভিযান শুরু করেছে।

বোনকে উত্ত্যক্ত-মারধর, বাঁচাতে গেলে ভাইকেও নির্মম প্রহার

কক্সবাজারে বোনকে উত্ত্যক্ত ও মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে বখাটেদের ব্যাপক মারধরের শিকার হয়েছেন ভাই।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার রাত থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্মমভাবে প্রহারের দৃশ্য দেখে সর্বমহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি গত ৩১ মে কক্সবাজারের খুরুশকুলে ঘটলেও তা প্রকাশ পায় শনিবার।

মারধরের শিকার আব্দুল মোনাফ সাংবাদিকের জানান, আশ্রয়ণ প্রকল্পে পাওয়া ফ্ল্যাটে তারা থাকেন। ওই দিন তার বোন মামার বাড়ি যাচ্ছিলেন। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল-রায়হানরা তার বোনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় কথা বলছিল।

‘উত্ত্যক্ত সহ্য করতে না পেরে একপর্যায়ে আমার বোন কয়েকবার ফিরে আসতে চাইলে তারা বারবার পথ আটকাচ্ছিল। আমি প্রকল্প থেকে এসব দেখে দৌড়ে আসি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা আমার বোনকে লাঠি দিয়ে আঘাত করে। তখন আমি বোনকে জড়িয়ে ধরি। এ সময় তাকে কেন মেরেছে বা নোংরা কথা কেন বলছে জানতে চাইলে তারা আমাকেও মারধর শুরু করে।’

আবদুল মোনাফ আরও জানান, ব্যাপক প্রহারে আহত হয়ে তিনি হাসপাতালে যান। পরে থানায় অভিযোগও দেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা না হওয়ায় ওই হামলাকারীরা আরও বেপরোয়া হয়েছে আবার মারধরের হুমকি দিচ্ছেন।

এদিকে ভিডিওটি ভাইরাল হলে টনক নড়ে পুলিশের; অন্যদিকে পালিয়ে গেছে হামলাকারীরা।

তবে ভুক্তভোগী যুবকের অভিযোগের পরও থানা কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ার বিষয়টি সত্য নয় বলে দাবি করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) নাছির উদ্দিন মজুমদার বলেন, আমরা এমন ঘটনার কোনো অভিযোগ পায়নি। তবে শনিবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্তদের ধরতে মাঠে পুলিশ অভিযান শুরু করেছে।

সম্পর্কিত খবর