শিরোনাম
icon যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক icon ডিএসইতে ব্যাংক খাতের দাপট, দর বেড়েছে ১৫ কোম্পানির icon ইউরোপে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স icon মজুরি বোর্ড গঠনের ঘোষণা, আন্দোলন নয় icon বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা icon ঢাকায় বাস রুটে বড় পরিবর্তন icon মালয়েশিয়াগামীদের মেডিকেল ফি ৮ হাজার icon ২০৩০ পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ icon কোন বোর্ডে পাসের হার কত? icon সোনার দামে বড় পতন icon এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ icon কৃষিঋণ মওকুফে চাঙা গ্রামীণ অর্থনীতি icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ
down of head

সপ্তাহজুড়ে বেক্সিমকোর ২১০ কোটি টাকার শেয়ার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৪ হাজার ৩৪১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২০ দশমিক ১৫ শতাংশ বা ৮৭৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। এ ১০ কোম্পানির মধ্যে ২১০ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে বেক্সিমকোর ১ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ১২৬টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ২১০ কোটি ৪১ লাখ ৭৬ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৪ দশমিক ৮৫ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ দশমিক ৭১ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৯৭ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকার ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার ৫৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ২ দশমিক ২৪ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৪৮ শতাংশ।

গত সপ্তাহের লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১ কোটি ৮ লাখ ৬৩ হাজার ৪৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিকমূল্য ৮৪ কোটি ১১ লাখ ৩৬ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ১ দশমিক ৯৪ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৯৩ শতাংশ।

মোট লেনদেনের ১ দশমিক ৭৮ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৭৯৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৭৭ কোটি ৩২ লাখ ৬৫ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ।

তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ৩ দশমিক শূন্য ৫ শতাংশ কমলেও সাপ্তাহিক লেনদেনে ১ দশমিক ৭৫ শতাংশ অবদান রেখেছে কোম্পানিটি। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৭৫ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার টাকার ১ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ২৯৭টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রতিষ্ঠানটির ৭১ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার টাকার ৭৭ লাখ ৩০ হাজার ৪৫১টি শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনের ১ দশমিক ৬৫ শতাংশ ছিল প্রতিষ্ঠানটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ২১ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— যথাক্রমে বাংলাদেশ শিপিং করপোরেশন, বিডিকম অনলাইন লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড ও জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

সম্পর্কিত খবর