শিরোনাম
icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস
down of head

আট কোম্পানির পর্ষদ সভা চলতি সপ্তাহে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের আট কোম্পানির পরিচালনা পর্ষদের সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৬ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স: বীমা খাতের এ প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৬ জুন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স: সাধারণ বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৫ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: সাধারণ বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৪ জুন বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৪ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

রিপাবলিক ইন্স্যুরেন্স: বীমা খাতের এ প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৩ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক।

তাল্লু স্পিনিং: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৩ জুন দুবারে বেলা ৩টা ও বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ৩টার সভা থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পরে বিকাল ৪টার সভা থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি তাল্লু স্পিনিং। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২১ পয়সা। আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ৩ টাকা ৩৭ পয়সা।

সম্পর্কিত খবর