শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

‘আমি সেই বুড়ো জনি ডেপের চেয়ে ভালো’, অ্যাম্বারকে সৌদি নাগরিক

প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলায় হেরে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই অ্যাম্বার হার্ড বিয়ের প্রস্তাব পেলেন এক সৌদি নাগরিকের কাছ থেকে। অ্যাম্বারের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাঠানো ভয়েস নোটে সেই ব্যক্তি দাবি করেছেন, তিনি নাকি সেই বুড়োর (ডেপ) চেয়েও ভাল!

ভয়েস নোটে সৌদি আরবের সে ব্যক্তি বলেন, ’অ্যাম্বার…যেহেতু সব দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাচ্ছে, সুতরাং আমি ছাড়া তোমার দেখভাল করার কেউ নেই। আমি দেখেছি, কীভাবে কিছু মানুষ তোমাকে বিরক্ত করেছে, তোমার প্রতি তাদের ঘৃণা প্রদর্শন করেছে। এজন্যই আমি তোমাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি’।

তিনি আরও বলেন, ’সৃষ্টিকর্তা আমাদের মঙ্গল করুন। তুমি আশীর্বাদস্বরূপ কিন্তু মানুষ সেটি উপলব্ধি করতে পারেনি। আমি ঐ বুড়োর চেয়ে ভালো’।

ভয়েস নোটটি ’Bee4andafter_kw’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। পোস্টের মাত্র তিনদিনে এর ভিউ ছাড়িয়েছে দেড় লাখের ওপরে।

গত ২রা জুন অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জিতে নেন তারকা অভিনেতা জনি ডেপ। ভার্জিনিয়ার আদালতের জুরি সদস্যরা জানান, অ্যাম্বার হার্ড তার প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে যে সহিংসতার অভিযোগ এনেছিলেন, তা মিথ্যা এবং অবমাননাকর।

অ্যাম্বার হার্ডকে প্রায় ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন আদালত।

মাত্র ১৫ মাস সংসার করার পর ২০১৬ সালের মে মাসে বিচ্ছেদের আবেদন করেন হলিউডের তারকা দম্পতি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড।

এরপর ২০১৮ সালে দ্য ওয়াশিংটন পোস্টে লেখা একটি উপসম্পাদকীয়তে আম্বার হার্ড অভিযোগ করেন, দাম্পত্য জীবনে তিনি শারীরিক, মানসিক ও মৌখিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

ওই অভিযোগের পর প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা ঠুকে দেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা, ৫৮ বছর বয়সী জনি ডেপ।

পরে অ্যাম্বার হার্ডও ১০০ মিলিয়ন ডলার মানহানির মামলা করেন জনির বিরুদ্ধে।

সম্পর্কিত খবর