শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বিয়ের আসর থেকে ৩ বার পালিয়েছেন মাহি!

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন সামিরা খান মাহি। অল্প সময়ের ক্যারিয়ারে এরইমধ্যে অনেক চমক দেখিয়েছেন তিনি। গেল ঈদে তার অভিনীত ‘হাঙ্গর’ এবং ‘প্রয়োজন’ নাটক দুটি দর্শকের কাছে দারুণ প্রশংসিত হয়েছে।

রোজার ঈদের পর আসছে কোরবানির ঈদের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই তরুণ অভিনেত্রী। গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকার অদূরে মাওয়াতে অবস্থান করেছিলেন তিনি। সেখানে ‘ফুলবউ’ নামের একটি নাটকের শুটিং করছেন। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

নাটকটি নিয়ে সামিরা খান মাহি বলেন, ‘এটা মূলত একটা মেয়েকে নিয়ে গল্প। তাকে জোর করে অনেকবার বিয়ে চায় পরিবাবার। কিন্তু পারে না। এভাবে তিনবার সে বিয়ের আসর থেকে থেকে পালিয়ে যায়। একবার তাকে জোর করে বিয়ের পর নিয়ে যাওয়ার সময় পথে বরপক্ষকে ডাকাতে ধরে। সেখান থেকে ডাকাতের বড় একটা ছুরি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে সে এবং পালিয়ে আসে। পরে সে নিজেই একদিন বাসা থেকে পালায়।’

এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘অনেক নাটকে আমার বউ সাজা হয়েছে। তবে এবার এই নাটকেই অনেকবার বউ সাজতে হয়েছে। এমন গল্পে আগে কখনো কাজ করিনি। শাড়ি পরে এর আগে কোনো নাটকে এমন দৌড়াদৌড়ির দৃশ্যও করিনি। সব মিলিয়ে কাজটি করতে গিয়ে দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। চরিত্রের কারণে আমার সাজসজ্জা, মেকআপ সব কিছুতেই ভিন্নতা আনা হয়েছে। আশাকরি দর্শক নাটকটি পছন্দ করবে।’

নাটকটিতে সামিরা খান মাহির বিপরীতে অভিনয় করছেন খায়রুল বাসার। এছাড়াও রয়েছেন শতাব্দী ওয়াদুদ। পরিচালনা করছেন মাহমুদ দিদার। আসছে ঈদে চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হবে।

সম্পর্কিত খবর