শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেফতার

নোয়াখালীর চাটখিলে বিয়ের প্রলোভনে তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

ইব্রাহীম খলিল তুহিন (২৪) নামে অভিযুক্ত যুবক উপজেলার নোয়াপাড়া গ্রামের মাইজখালী পাটোয়ারী বাড়ির নাছির আহমেদের ছেলে।

সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। তার আগে রোববার সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগীর পাশের বাড়িতে প্রাইভেট পড়াতেন ইব্রাহীম খলিল তুহিন। আসা যাওয়ার পথে একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বছরের ৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীর বসত বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন তিনি।

এই ঘটনায় ভুক্তভোগী তরুণী গর্ভবতী হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকৃতি এবং পেটের বাচ্চা নষ্ট করার জন্য ভয়ভীতি দেখান তুহিন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় তরুণী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর