শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

দেশ এখন মুক্তিযুদ্ধের ধারায় নেই: সেলিম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশ এখন মুক্তিযুদ্ধের ধারায় নেই। বঙ্গবন্ধু বলেছিলেন দেশ চলবে সমাজতন্ত্রের ধারায়। খন্দকার মোশতাক মুক্তিযুদ্ধের চার মূলনীতি নষ্ট করে দিয়ে গেছেন। জিয়াউর রহমানের সময় এ পথ একেবারে বন্ধ করে যায়। মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, এটা বিএনপি তো পারবেই না, আওয়ামী লীগ দিয়েও হবে না। এজন্য মানুষকে জাগাতে হবে। মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফেরাতে না পারলে দেশ এগোবে না।

সোমবার (৬ জুন) সুনামগঞ্জ সদরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুজাহিদুল ইসলাম সেলিম।

পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সকালে এ সমাবেশের আয়োজন করে জেলা কমিউনিস্ট পার্টি। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

ডাকসুর সাবেক এ ভিপি বলেন, ‘দেশে এখন বাজার অর্থনীতি চলছে। আটার দাম, চালের দাম, সয়াবিনের দাম বাড়ছে। মানুষের প্রকৃত আয় কমছে। মানুষ দরিদ্র হচ্ছে। সবই নাকি বাজার নিয়ন্ত্রণ করছে। বাজারই যদি সব নিয়ন্ত্রণ করে তাহলে সরকার থেকে কী লাভ? সরকারে চলে গেলেই হয়।’

আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ছিল একদলীয়। ১৫৪ জন এমপি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সরকার গঠন করতে দরকার ১৫১ জন এমপি। সে অনুযায়ী আর ভোট না হলেও সরকার গঠন করতে পারতো আওয়ামী লীগ। তাহলে এটা হলো বিনাভোটের সরকার। এখন দলীয় কর্মীদের ওপর আর আওয়ামী লীগের ভরসা নেই। মধ্যরাতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোট হয়ে যায়।’

সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিক রমেন্দ্র কুমার দের সভাপতিত্বে ও জেলা সিপিবির সভাপতি এনাম আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শীলা রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল লেইস, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, সুনামগঞ্জ মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির আহবায়ক রুহুল তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর