শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আজ অনাস্থা ভোটের মুখোমুখি বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতাসীন দলের নেতৃত্বে থাকতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার কনজারভেটিভ দলের এমপিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বরিস জনসনের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত ভোট হতে যাচ্ছে।

নিয়ম অনুযায়ী, দলের ন্যূনতম ১৫ শতাংশ পার্লামেন্ট সদস্য আস্থা ভোট চেয়ে কনজারভেটিভ পার্লামেন্টারি গ্রুপ ১৯২২ কমিটির চেয়ারম্যানের কাছে আবেদন জানালে চেয়ারম্যান সে ভোট ডাকেন। ১৯২২ কমিটির এখনকার চেয়ারম্যান গ্রাহাম ব্রাডি।

সোমবার গ্রাহাম ব্রাডি জানান, আস্থা ভোট চেয়ে আবেদনকারী দলীয় এমপির সংখ্যা ১৫ শতাংশ (এখনকার হিসাবে ৫৪ জন) পেরিয়ে যাওয়ার বিষয়টি তিনি রোববারই প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। যত দ্রুত সম্ভব বিষয়টির ফয়সালা করতে সোমবারই ভোট নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জনসন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বলে বিবৃতিতে বলেছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

গোপন ব্যালটে হতে যাওয়া এ ভোটে দলীয় এমপিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেলেই এ যাত্রায় টিকে যাবেন জনসন; সে ক্ষেত্রে আগামী এক বছর তাঁর বিরুদ্ধে দলের এমপিরা আর নতুন কোনো অনাস্থা প্রস্তাব আনতে পারবে না।

আর হেরে গেলে, দলীয় প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রিত্বও ছাড়তে হবে তাঁকে। এমনকি কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের লড়াইয়েও তিনি দাঁড়াতে পারবেন না।

কোভিড মহামারিতে জারি থাকা লকডাউনের বিধি ভঙ্গ করে মদের পার্টি আয়োজনের কেলেঙ্কারির জেরেই দলের ভেতর নেতৃত্ব নিয়ে এ চ্যালেঞ্জের ‍মুখে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর