শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

‘বিএনপিনেতারা দিবাস্বপ্ন দেখে কাল্পনিক বক্তব্য দিচ্ছেন’

‘পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর খালেদা জিয়া করেছেন’—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য কাল্পনিক বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপিনেতারা ইদানীং এমন অনেক দিবাস্বপ্ন দেখছেন, এটিও সেই দিবাস্বপ্নেরই অংশ।’

আজ সোমবার সকালে ওবায়দুল কাদের তাঁর বাসভবনে এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর নিয়ে ফখরুল সাহেবের এ বক্তব্য বছরের সেরা আবিষ্কার।’

‘মিথ্যাচার বিএনপির ধর্ম, এটা সবাই জানে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তবে, দিনদুপুরে নির্জলা মিথ্যাচারের এটি নতুন রেকর্ড।’

‘মাওয়া ও পদ্মার অপর প্রান্তে ভিত্তিপ্রস্তর উদ্‌বোধন করেছেন খালেদা জিয়া’—মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কবে, কখন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? নবআবিষ্কৃত সেই ভিত্তিপ্রস্তরের ছবি দেখতে চাই।’

সেতুমন্ত্রীর ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে দেশরত্ন শেখ হাসিনাই ২০০১ সালের ৪ জুলাই পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা ইতিহাসের অংশ।’

‘তখনকার গণমাধ্যমে খবর প্রকাশিত এবং এ সেতুর ভিত্তিপ্রস্তরের ছবিও পত্রপত্রিকায় প্রকাশিত হয়, যা এখনও সংগৃহীত আছে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিনেতারা যা বলছেন, তাতে মনে হয়, কয়েক দিন পরে হয়তো বলবেন—পদ্মাসেতু জিয়াউর রহমানের স্বপ্ন।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কাজই হলো গোয়েবলসীয় কায়দায় নিরেট মিথ্যাচারকে বারবার উচ্চারণ করে সত্যে রূপদানের অপচেষ্টা মাত্র।’

‘পদ্মা সেতু নিয়ে বিএনপির অতীত ষড়যন্ত্র অব্যাহত; মিথ্যাচার ও গুজব এ সেতুর নির্মাণকে কোনোভাবেই বন্ধ করতে পারেনি’ জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মার বুকে দেশরত্ন শেখ হাসিনার সাহসী নিজস্ব অর্থায়নে গৌরবের ও সক্ষমতার সেতু নির্মিত হওয়ায় বিএনপিনেতারা অন্তর্দহনে দগ্ধ হচ্ছেন।’

‘বিএনপি নিজেরা তো কিছু করেইনি, এখন দেশের উন্নয়নে তাদের গাত্রদাহ হয়’ দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুকে ঘিরে তাদের নানান অপপ্রচারের সঙ্গে এখন যুক্ত হলো খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর উদ্‌বোধনের রূপকথার গল্প।’ তিনি বলেন, ‘এ গল্প সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়।’

সম্পর্কিত খবর