শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

ভারতে নদীতে গোসলে গিয়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু

ভারতের তামিল নাড়ুতে নদীতে ডুবে তিন শিশুসহ একই পরিবারের সাত জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (৬ জুন) এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তামিল নাড়ুর কুদ্দালোর জেলা গেদিলাম নদীতে গোসল করতে গেলে চোরাবালিতে পড়ে একই পরিবারের সাত জনের মৃত্যু হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইট বার্তায় তিনি বলেন, তামিলনাড়ুর কুড্ডালোরে তরুণদের মৃত্যুর ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি প্রদানের ঘোষণাও দিয়েছেন এম কে স্ট্যালিন।

সম্পর্কিত খবর