শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ফেঁসে গেলেন হবু স্বামীকে গ্রেফতার করে আলোচনায় আসা সেই নারী কর্মকর্তা

প্রতারণার অভিযোগে বিয়ের আগে হবু স্বামীকে গ্রেফতার করে আলোচনায় এসেছিলেন নারী পুলিশ কর্মকর্তা জুনমনি রাভা। এবার হবু স্বামীর প্রতারণার মামলায় ভারতের আসামের এই উপ-পরিদর্শক নিজেই গ্রেফতার হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

ভারতের আসামে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।সাব-ইন্সপেক্টর জুনমনি রাভা তার হবু স্বামী রানা পোগাগের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে পেরে তার বিরুদ্ধে এফআরআই দায়ের করেছিলেন। এর পর তাকে গ্রেফতারও করেন।

পুলিশ কর্মকর্তারা জানান, অভিযুক্ত নিজেকে তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) জনসংযোগ কর্মকর্তা দাবি করে কয়েক হাজার রুপি হাতিয়ে নেন। তদন্তে পুলিশ ওএনজিসির ১১টি জাল সিল এবং জাল আইডি কার্ড খুঁজে পান। গত বছরের নভেম্বরেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

তবে এক পর্যায়ে অভিযোগের তীর ঘুরে যায় জুনমণির দিকে। রানা ওই টাকা তুললেও তিনি আসলে জুনমনির হয়ে কাজ করতে বলে দাবি ওঠে। এরপরই জিজ্ঞাসাবাদ করা শুরু হয় জুনমনিকে। এক পর্যায়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

সম্পর্কিত খবর