শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

নাইজেরিয়ায় গির্জায় বন্দুক হামলায় নিহত ৫০

নাইজেরিয়ায় একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর রয়টার্স ও আলজাজিরার। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ওগুনমোলাসুয়ি ওলুওলে গণমাধ্যমকে জানিয়েছেন, ওন্ডো প্রদেশের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে রোববার প্রার্থনার জন্য অনেকে জড়ো হয়েছিলেন।

এ সময় একাধিক বন্দুকধারী গির্জায় গিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ হামলায় বেশ কয়েক জন শিশুও নিহত হয়েছে। যদিও গুলিতে ঠিক কত জন নিহত হয়েছেন সরকারি ভাবে তা এখনও জানানো হয়নি। তবে আশঙ্কা করা হচ্ছে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে গির্জা। সেই রক্তের ওপর পড়ে রয়েছেন চার্চে প্রার্থনা করতে আসা মানুষরা। এই ঘটনায় শোক প্রকাশ করেছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি। এক শোকবার্তায় তিনি বলেন, ‘যাই হোক না কেন, নাইজেরিয়া কখনও খারাপ মানুষের কাছে হার মানবে না। অন্ধকার কখনই আলোকে জয় করবে না।’

তবে গির্জায় এই হামলার পিছনে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এমনিতে ওন্ডো নাইজেরিয়ার শান্তিপূর্ণ রাজ্যগুলির মধ্যে অন্যতম। তবে সেখানে কিছু দিন ধরে পশুপালক এবং কৃষকদের মধ্যে অশান্তি চলছে। সেই অশান্তির জেরেই এই হামলা কি-না তা স্পষ্ট নয়। পুলিশ এ নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। এই হামলার ঘটনায় এলাকার বাসিন্দারাও বেশ হতবাক।

তবে গির্জায় এই হামলার পিছনে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এমনিতে ওন্ডো নাইজেরিয়ার শান্তিপূর্ণ রাজ্যগুলির মধ্যে অন্যতম। তবে সেখানে কিছু দিন ধরে পশুপালক এবং কৃষকদের মধ্যে অশান্তি চলছে। সেই অশান্তির জেরেই এই হামলা কি না তা স্পষ্ট নয়। পুলিশ এ নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। এই হামলার ঘটনায় এলাকার বাসিন্দারাও বেশ হতবাক।

সম্পর্কিত খবর