শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

গ্যাসের মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাড়ার ঘা’ : মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে সরকার আছে বলে বিশ্বাস হয় না। যদি সরকার থাকতো তাহলে নিত্যপণ্য মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে চলে যেত না। মানুষকে অর্থকষ্ট ও অনাহারে জীবনযাপন করতে হতো না। এ অবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধি অনেকটাই ‘মড়ার উপর খাড়ার ঘা’।

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মোশাররফ বলেন, এখনো সময় আছে পদত্যাগ করুন। সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় সরকার পতনে জনগণ রাস্তায় নামলে দেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ হবে।

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জিয়াকে পুরোপুরি মুক্ত করতে, তারেক রহমানকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিতে হলে আন্দোলনের বিকল্প নাই। সেজন্য নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এখন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ বিএনপিকেই নিতে হবে। আর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে ছাত্রদলকে ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

মোশাররফ বলেন, জিয়াউর রহমান সৈনিক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে সফল হয়েছেন। ১৯৭১ সালে মানুষ যখন দিক-নির্দেশনার জন্য দিশেহারা তখন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাই বাংলাদেশের ইতিহাস থেকে তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ বিষয়ে সমাধান দিয়েছেন। দেশে বিরাজমান লুটপাটের অর্থনীতি পরিবর্তন করে মুক্তবাজার অর্থনীতি চালু করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব বিএনপিকেই নিতে হবে উল্লেখ করে মোশাররফ বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে হবে। এজন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত হয়েছে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজপথে নামতে হবে। আর বিএনপিকেই এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে।

ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন- ছাত্রদলের সাবেক নেতা ড. আসাদুজ্জামান রিপন, আমানউল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, রাজীব আহসান, আকরামুল হাসান, রাকিবুল ইসলাম, আকতার হোসেন প্রমুখ।

সম্পর্কিত খবর