শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

মঞ্চ থেকেই চিরবিদায় নিলেন সংগীতশিল্পী কেকে

বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুননাথ (কেকে) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

ভারতীয় গণমাধ্যম জানায়, গতকাল মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান ছিল তার। মঞ্চে গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে হোটেলে এবং পরে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়ল ভারতের সংগীত ও চলচ্চিত্র জগতে! এই বয়সে এভাবে মৃত্যু সত্যি মেনে নিতে পারছেন না তারা। এখনো ইনস্টাগ্রামে তার ছবি জ্বলজ্বল করছে, উঠে এসেছে শেষ শোয়ের ভিডিও।

কেকে হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন।

তার গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ‘কেয়া মুঝে পেয়ার হ্যায়’ (কেকে), ‘তুঝে সোচতা হু’ (জান্নাত টু), ‘দিল কিউ ইয়ে মেরা শোর কারে’ এবং ‘জিন্দেগি দো পাল কি’ (কাইটস), ‘মুঝকো পেহচানলো’ (ডন টু), ‘তুনে মারি এন্ট্রিয়া’ (গুন্ডে), ‘পার্টি অন মাই মাইন্ড’ (রেস টু), ‘আভি আভি’ (জিসম টু), ‘মাত আজমা রে’ (মার্ডার থ্রি), ‘পিয়া আয়ে না’ (আশিকি টু), ‘জাবিদা হ্যায়’ (১৯২০: এভিল রিটার্নস), ‘লাপাতা’ (এক থা টাইগার), ‘খাবো খাবো’ (ফোর্স), ‘হ্যায় জুনুন’ (নিউইয়র্ক), ‘হা ম্যায় জিতনি মারতাবা’ (অল দ্য বেস্ট) ইত্যাদি।

সম্পর্কিত খবর