শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কেকে-র অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে মামলা

বলিউডের তারকা গায়ক কৃষ্ণকুমার কুনাথ কলকাতার এক কনসার্টে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন।

গায়কের মৃত্যুকাণ্ডে তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ।

বুধবার সকালে কেকে-র মৃত্যু নিয়ে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।

কলকাতায় অনুষ্ঠান করতে আসা গায়কের সঙ্গে তার যে সঙ্গীরা এসেছিলেন, তারাই অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।

কেকে কলকাতায় এসে নিউ মার্কেট সংলগ্ন এলাকার যে পাঁচতারা হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

হোটেলের আরও অনেক কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

বুধবার সকালে শিল্পীর ময়নাতদন্তও হবে এসএসকেএম হাসপাতালে।

বলিউডের তারকা গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে এসেছিলেন ৫৪ বছর বয়সী এই গায়ক। তবে অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে কেকে-র মাথায় চোটের কথাও বলা হয়েছে।

যদিও একটি সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় হোটেলে ফিরে পড়ে গিয়েছিলেন তিনি। ফলে পড়ে গিয়েও আঘাত পেয়ে থাকতে পারেন।

মঙ্গলবার রাতেই গায়ককে নিয়ে যাওয়া হয় একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে চিকিৎসকেদের অনুমান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিল্পীর। তবে এখন মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় কেকে-র পরিবার এবং অনুরাগীরা।

সম্পর্কিত খবর