শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বিষের বোতলসহ কাফনের কাপড় পরে ইসির গেটে অবস্থান

সুষ্ঠ নির্বাচনের দাবিতে নোয়াখালীর হাতিয়ার দুই ইউনিয়নের প্রায় ৪০ ইউপি চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বোতলসহ কাফনের কাপড় নিয়ে অবস্থান নিয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা পর থেকে ইসি ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

প্রার্থীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্যের অত্যাচারে ভোটের প্রচারণায় নামতে পারছেন না তারা। প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। তাই সুষ্ঠু ভোটের পরিবেশের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুসফিকুর রহমান বলেন, ভোট প্রয়োগের বিষয়ে সাধারণ জনগণকে প্রাণনাশের মতো হুমকি দেওয়া হচ্ছে। ইউনিয়ন দুটির পাশে মেঘনা নদী, রামগতি ও সুবর্ণচর উপজেলার সীমানা থাকায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে।

তিনি আরও বলেন, বর্তমান এমপি তার সন্ত্রাসীদের দিয়ে প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছেন। এমনকি প্রচারণার কাজ বন্ধ করে দিয়েছেন। বর্তমানে প্রার্থীদের নির্বাচন সংশ্লিষ্ট সব কাজ বন্ধ রয়েছে। নির্বাচনে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোটাররা আতঙ্কিত। তাই প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

মুসফিকুর রহমান বলেন, ইউনিয়ন দুটিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে প্রশাসনিক তৎপরতা জোরদার করা আবশ্যক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে হাতিয়া উপজেলা বহির্ভূত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তা এবং প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থার জনবল নিয়োগ করতে হবে। অন্যথায় নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

জানতে চাইলে ওসি উৎপল বড়ুয়া বলেন, এখানে এভাবে বসার কোনো সুযোগ নেই। এটি সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে কর্মসূচি পালনকারীদের উঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে হাতিয়ার (নোয়াখালী-৬) সংসদ সদস্য আয়েশা ফেরদাউসকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

সম্পর্কিত খবর