শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

একুশ শতকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ম্যাচজয়ীরা

নিজেদের ইতিহাসে রেকর্ড ১৪তম চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। প্যারিসের ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ভিনিসিয়াস জুনিয়রের গোলে গ্যালাকটিকোদের জয় নিশ্চিত হয়। তবে ম্যাচ সেরা হয়েছেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া।

এই পুরস্কার জয়ে ইতিহাসের পাতায় ঢুকে গেছেন কর্তোয়া। আসলে এই বেলজিয়ানের প্রাপ্যটা ছিল বেশ মানানসই। কেননা তিনি রিয়ালের প্রথম কোনো গোলরক্ষক হিসেবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ৯টি সেভ করেন।

ফাইনালের মঞ্চে এই তারকা আসলেই ছিলেন দুর্দান্ত। তিনি প্রতিপক্ষের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহর অন্তত দুটি নিশ্চিত শট রুখে দেন। এছাড়া আরেক তারকা সাদিও মানের শট তার হাতে লেগে পোস্টে বাধা পড়ে।

একুশ শতকের চ্যাম্পিয়নস লিগে কর্তোয়া সপ্তম রিয়াল ফুটবলার হিসেবে ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার পেলেন। যেখানে এর আগে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, জাভি হার্নান্দেজ ও জিনেদিন জিদানের মতো তারকারা নিজ দলের হয়ে ম্যাচজয়ী ছিলেন।

নিচে দেখে নেই একুশ শতকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ম্যাচজয়ী ছিলেন কারা:

১৯৯৯/০০

স্টিভ ম্যাকম্যানাম্যান
রিয়াল মাদ্রিদ

২০০০/০১
অলিভার কান
বায়ার্ন মিউনিখ

২০০১/০২
জিনেদিন জিদান
রিয়াল মাদ্রিদ

২০০২/০৩
পাওলো মালদিনি
এসি মিলান

২০০৩/০৪
ডেকো
পোর্তো

২০০৪/০৫
স্টিভেন জেরার্ড
লিভারপুল

২০০৫/০৬
স্যামুয়েল ইতো
বার্সেলোনা

২০০৬/০৭
ফিলিপ্পো ইনজাঘি
এসি মিলান

২০০৭/০৮
এডউইন ফন ডার সার
ম্যানচেস্টার ইউনাইটেড

২০০৮/০৯
জাভি হার্নান্দেজ
বার্সেলোনা

২০০৯/১০
দিয়েগো মিলিতো
ইন্টার মিলান

২০১০/১১
লিওনেল মেসি
বার্সেলোনা

২০১১/১২
দিদিয়ের দ্রগবা
চেলসি

২০১২/১৩
আরিয়েন রোবেন
বায়ার্ন মিউনিখ

২০১৩/১৪
আনহেল দি মারিয়া
রিয়াল মাদ্রিদ

২০১৪/১৫
আন্দ্রেস ইনিয়েস্তা
বার্সেলোনা

২০১৫/১৬
সার্জিও রামোস
রিয়াল মাদ্রিদ

২০১৬/১৭
ক্রিস্টিয়ানো রোনালদো
রিয়াল মাদ্রিদ

২০১৭/১৮
গ্যারেথ বেল
রিয়াল মাদ্রিদ

২০১৮/১৯
ভার্জিল ফন ডাইক
লিভারপুল

২০১৯/২০
কিংসলে কোমান
বায়ার্ন মিউনিখ

২০২০/২১
এন’গোলো কান্তে
চেলসি

২০২১/২২
থিবো কর্তোয়া
রিয়াল মাদ্রিদ

সম্পর্কিত খবর