শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নেতাদের সাবধান করলেন প্রধানমন্ত্রী, দিলেন দিকনির্দেশনা

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল কর্মসূচি পালন করছে। তারা বর্তমান সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছে। আন্দোলনের নামে বিএনপি-জামায়াত যেন সহিংসতা চালাতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ মে) ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষ চার নেতাকে গণভবনে ডেকে তিন ঘণ্টার বেশি সময় কথা বলেন সরকার প্রধান।

এ সময় মহানগর আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করার পাশাপাশি আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নাশকতার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। বিএনপির উসকানিতে পা না দেওয়ার বিষয়েও দলের নেতাদের সাবধান করেন শেখ হাসিনা। এ ছাড়া কমিটিতে বিতর্কিতদের জায়গা না দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান গণমাধ্যমকে বলেন, সাংগঠনিক বিষয় ছাড়াও নেত্রী বিএনপি-জামায়াতের আন্দোলনের ব্যাপারে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। নেত্রী বলেছেন, আন্দোলন করা বিএনপির গণতান্ত্রিক অধিকার। কিন্তু আন্দোলনের নামে যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

শেখ হাসিনা আরও বলেছেন, আন্দোলনের নামে এদেশে আর ধ্বংসযজ্ঞ চালাতে দেওয়া হবে না। বিএনপি পানি ঘোলা করে ফায়দা লুটতে চায়। কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া যাবে না।

সম্পর্কিত খবর