শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

বরিশালের উজিরপুরে বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে যমুনা লাইন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছে। এ ঘটনায় আরও ২০ যাত্রী আহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুরের বামরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি আলী আরশাদ। তিনি বলেন, গাড়িটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভাণ্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল।

পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পরে হাসপাতালে নেওয়ার পথে আরও ৭ জন মারা যান। এ ছাড়া আরও ২০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব রায় শুভ বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ছাড়া আহত ৫-৬ জনের চিকিৎসা চলছে এ হাসপাতালে।

সম্পর্কিত খবর