শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২ মিনিটে প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থা চালু করলো মেটলাইফ

গ্রাহকদের বীমা অভিজ্ঞতা আরো উন্নত করতে মেটলাইফ বাংলাদেশ সম্প্রতি ব্যাংক একাউন্ট থেকে বীমার প্রিমিয়াম দেওয়ার প্রক্রিয়া (ইএফটি ডেবিট) চালু করার জন্য অনলাইন এনরোলমেন্ট চালু করেছে। এর ফলে মেটলাইফের গ্রাহকেরা এখন মাত্র ২ মিনিটে তাদের ব্যাংক একাউন্ট থেকে স্বয়ংক্রিয় ভাবে প্রিমিয়াম দিতে পারবেন।

অনলাইনে একবার নিবন্ধন বা এনরোলমেন্ট করেই গ্রাহকরা ইএফটি ডেবিট চালু করতে পারবেন। এনরোলমেন্ট পর গ্রাহকদের আর বার বার প্রিমিয়াম দেওয়ার কথা মনে রাখতে হবে না যার ফলে বীমা পলিসিও সক্রিয় থাকবে। এনরোলমেন্ট করতে সময় লাগবে মাত্র ২ মিনিট। ইএফটি ডেবিট চালু করা যাবে এই লিংক-এ https://epay.metlife.com.bd/eftdebitform

ইএফটি ডেবিট এর মাধ্যমে গ্রাহকরা তাদের পছন্দের ব্যাংক একাউন্ট থেকে সরাসরি প্রিমিয়াম দিতে পারেন। অনলাইন এনরোলমেন্ট সুবিধার কারণে ইএফটি ডেবিট চালু করার জন্য গ্রাহকদের এখন আর কাগজের ফরম পূরণ করা বা সরাসরি ব্যাংকে কিংবা মেটলাইফ অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। পুরো প্রক্রিয়াটিই সম্পন্ন করা যাবে বাসা থেকেই।

ইএফটি ডেবিট এর মতো ডিজিটাল পেমেন্ট চ্যানেলগুলো বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করছে। মেটলাইফ বাংলাদেশের মোট প্রিমিয়ামের ৩৭ শতাংশের বেশি সংগ্রহ করা হয় ইএফটি ডেবিট, অনলাইন ব্যাংকিং ও এমএফএস এর মতো অনলাইন চ্যানেলগুলো থেকে।

এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী আলা আহমদ বলেন, “গ্রাহকদের পাশে থাকতে আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের জন্য বিমা সংক্রান্ত সেবাগুলো গ্রাহকদের কাছে আরো সুবিধাজনক করা খুবই গুরুত্বপূর্ণ। নতুন এই অনলাইন এনরোলমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে আমাদের গ্রাহকরা মাত্র দুই মিনিটের মধ্যে ইএফটি ডেবিট অ্যাক্টিভেট করতে পারবেন এবং নির্বিঘ্নে বিশ্বমানের বিমা সেবা উপভোগ করতে পারবেন। ”

সম্পর্কিত খবর