শিরোনাম
ডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২
down of head

নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসের স্ত্রী অনামিকা (২১) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, অনামিকা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে ডিএমপির তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে অনামিকা বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা জানতে পেরেছি, তিনি আত্মহত্যা করেছেন। তার স্বামী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন আমরা তা জানি না। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নিহতের পরিবার এখন পর্যন্ত থানায় মামলা করতে আসেনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান।

এ বিষয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী বলেন, সোমবার (২৩ মে) সন্ধ্যায় অনামিকাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, রোববার (২২ মে) ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্ক সংলগ্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসের সরকারি ডরমেটরিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অনামিকা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে এরপর শহরের নিউ ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার বিকেলে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। তবে অনামিকা কী কারণে আত্মহত্যা করেছেন সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

এ বিষয়ে নিউ ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের মালিকপক্ষের একজন বাবুল মিয়া জানান, তিনি সম্ভবত ফাঁসিতে ঝুলে ছিলেন। তাকে সদর হাসপাতালে নেওয়ার পর বলা হয় আইসিইউ সাপোর্ট লাগবে। এরপর তাকে আমাদের এখানে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়।

অনামিকার মৃত্যুর বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সম্পর্কিত খবর