শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কোনও মূল্যমানের নোট বাতিল হয়নি: বাংলাদেশ ব্যাংক

কোনও মূল্যমানের নোট বাতিল করা হয়নি বলে আবারও জনসাধারণকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৬ মে) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কোনও মূল্যমানের নোট বাতিল ঘোষিত হয়নি। এ ব্যাপারে ব্যাংকের নোট বাতিল হওয়া সংক্রান্ত যেকোনও বিজ্ঞপ্তি গুজব, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা।

এর আগে ১১ মে এক হাজার টাকার ‘লাল নোট’ বাতিল করা নিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, লাল নোট বাতিলের খবরটি সঠিক নয়। ওইদিন বেসরকারি একাধিক টেলিভিশনে খবর প্রচারিত হয়— এক হাজার টাকার লাল নোট বাতিল করা হয়েছে। ৩০ মে’র মধ্যে এসব নোট ব্যাংকে জমা দিতে হবে। এ খবরে দেশের মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি।

পরে ওই দিন সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক হাজার টাকার লাল নোট বাতিল হয়েছে— এমন বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এ তথ্য সত্য নয়।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ ধরনের কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এক হাজার টাকার লাল নোট বা অন্য কোনও নোট অচলের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই জনসাধারণকে এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্পর্কিত খবর