শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

নতুন সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরলেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রতারকা নিপুণ। নতুন সিনেমা দিয়ে কাজে ফিরেছেন তিনি। সিনেমাটির নাম ‘ভাগ্য’। ছবিটিতে বেশ চমৎকার একটি চরিত্রে দেখা যাবে নিপুণকে। জানা গেছে, রাজধানীর আফতাবনগরে সিনেমাটির শুটিং চলছে। আগামী ৩০ মে পর্যন্ত চলবে টানা কাজ।

নিপুণ বলেন, ‘ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। চাচা আমাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো আবার চোরাচালানিদের সাহায্য করা। একটা সময় হাঁপিয়ে উঠি। বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিই। এরপরই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।’

‘ভাগ্য’ সিনেমায় নিপুণের নায়ক হিসাবে অভিনয় করছেন চিত্রনায়ক মুন্না। ২০১৮ সালে নিপুণের সঙ্গে ‘ধূসর কুয়াশা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান। প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান ‘হালিমা কথাচিত্র’। নিপুণের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা এটি। পরিচালনা করেছিলেন উত্তম আকাশ।

সম্পর্কিত খবর