শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ঐশ্বরিয়ার ম্যানেজারকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়েছিলেন শাহরুখ

বলিউডের রোমান্টিক কিং তিনি। সফল একজন অভিনেতা। তার বহু ছবি সুপারহিট। অনেক ছবি কাল জয় করে নিয়েছে। নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন বলিউডের বাদশাহ হিসেবে। একজন নন্দিত তারকা হওয়ার পাশাপাশি মানুষ হিসেবেও শাহরুখ খান অনবদ্য একজন।

বাস্তব জীবনে এমন অনেক সময় এসেছে যখন তিনি অনেক বীরত্বপূর্ণ কাজ করেছেন। এতে মুগ্ধ তার ভক্ত ও অনুরাগীরা।

২০১৯ সালে একটি ঘটনা শাহরুখকে তৃপ্তি দিয়েছিল। সবার মনে তার প্রতি সম্মানও তৈরি করেছিল। তিনি ঐশ্বরিয়া রাই বচ্চনের ম্যানেজার অর্চনা সদানন্দের জীবন বাঁচিয়েছিলেন ঝুঁকি নিয়ে।

২০১৯ সালে অমিতাভ বচ্চন একটি দিওয়ালি পার্টির আয়োজন করেন। সেই অনুষ্ঠানে বলিউডের অনেক তারকা ছাড়াও মেয়েসহ উপস্থিত ছিলেন অর্চনা। যিনি বছরের পর বছর ধরে ঐশ্বরিয়ার ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, অনুষ্ঠানে অর্চনা তার মেয়ের সঙ্গে উঠানে ছিলেন। হঠাৎ করে তার লেহেঙ্গায় আগুন ধরে যায়। এই ঘটনা দেখে আশেপাশের লোকেরা হতবাক হয়ে গেছিলো। কী করবে বুঝতে পারছিলেন না। শাহরুখ যিনি তার উপস্থিত বুদ্ধির জন্য বিখ্যাত। তিনি অর্চনার কাছে ছুটে যান। তার গায়ের জ্যাকেট দিয়ে আগুন নিভিয়ে দেন।

যদিও ততক্ষণে অর্চনার হাত এবং পায়ের ১৫% পুড়ে যায়। এমনকি আগুন নেভাতে গিয়ে এসআরকে নিজেও সামান্য দগ্ধ হয়েছিলেন। তবে সেদিনের সাহসিক সেই ঝুঁকির জন্য সবার বাহবা পেয়েছিলেন শাহরুখ। হয়ে উঠেছিলেন সত্যিকারের একজন নায়ক।

সম্পর্কিত খবর