শিরোনাম
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ
down of head

ট্রাক্টরচাপায় স্কুলশিক্ষক নিহত

নাটোরের সিংড়ায় ট্রাক্টরচাপায় আইয়ুব আলী (৩৩) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় এক ভ্যানচালক আহত হয়েছেন।

সোমবার বেলা ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আইয়ুব আলী চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার ডাহিয়া ইউনিয়নের আকবর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইয়ুব আলী সিংড়া থেকে মোটরসাইকেলে স্কুলে যাওয়ার পথে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক্টর চাপা দেয়।

এতে ওই শিক্ষকের মোটরসাইকেলসহ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানগাড়ি দুমড়েমুচড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত ভ্যানচালক নাইচকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ট্রাক্টর চালক শাকিলকে (১৮) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাক্টরটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর