শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

মাত্র চার দিনের পরিচয়েই শাহরুখকে বিয়ে করলেন অভিনেত্রী এমি

বিয়ে করেছেন মডেল ও অভিনেত্রী এমিয়া এমি। বরের নাম ফাহেয়াজ শাহরুখ। পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। তার গ্রামের বাড়ি কুমিল্লা হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।

রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা।

এমি বলেন, ‘কমন বন্ধুর মাধ্যমে আমাদের পরিচয়। পরিচয়ের পাঁচ দিনের মাথায় আমাদের দুজনের মনে হয়েছে, আমরা সারাজীবন একসঙ্গে থাকতে চাই। মাত্র এক ঘণ্টার সিদ্ধান্তে বিয়ে করেছি। তাই সবাইকে বলতে পারিনি। শিগগিরই বিবাহ সংবর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা আছে। তখন সবাইকে দাওয়াত করবো।’

এই অভিনেত্রী জানিয়েছেন, তার স্বামী ইংল্যান্ডে চলে যাবে। এখনো হানিমুন বা অন্য কোনো প্ল্যান করা হয়নি। তার খুব ইচ্ছে সাংসারিক জীবন শুরুর আগে দুজনে পবিত্র হজ করবেন।

প্রসঙ্গত, ছোট পর্দার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন এমি। ‘নোয়াশাল’ ধারাবাহিকে দেখা গেছে তাকে। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড ও মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। ২০১৯ সালে শাহ আলম মন্ডল পরিচালিত ‘ডনগিরি’ সিনেমায় নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গী হন এমি। সংকটের বাজারে সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল। কিন্তু এরপর থেকেই এমির মিডিয়ায় উপস্থিতি কমে যায়।

এদিকে এমির অভিনীত সবশেষ সিনেমা এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে। অনন্য মামুনের পরিচালনায় ‘বন্ধন’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র।

সম্পর্কিত খবর