শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

৯৫ বছর বয়সে প্রথমবার বিয়ের পিঁড়িতে

কথায় আছে বয়স কেবল সংখ্যামাত্র। সেটাই যেন প্রমাণ করলেন এই ব্যক্তি। ২৩ বছর চুটিয়ে প্রেম করার পর প্রেমিকাকেই জীবন সঙ্গী করে নিলেন তিনি। অবশ্য নতুন জীবন শুরু করতে একটু দেরিই হয়ে গেল তার। ৯৫ বছর বয়সে জীবনে প্রথমবার বসলেন বিয়ের পিঁড়িতে। তবে পাত্রীর বয়সও নেহায়েত কম হয়নি। নয় নয় করেও ৮৫টি বসন্ত পেরিয়ে গেছে পাত্রীরও। ইংল্যান্ডের কার্ডিফের ওই দম্পতির সাতপাঁকে বাঁধা পড়ার খবর হয়েছে শিরোনাম।

২৩ বছর আগে একটি গির্জায় দেখা হয়েছিল পাত্র জুলিয়ান ময়েল এবং পাত্রী ভ্যালেরি উইলিয়ামসের। এতদিন পরে সেই গির্জাতেই বিয়েটা সেরে ফেলেন ওই দম্পতি। এতদিন পরিচয় থাকলেও বিয়ের সিদ্ধান্ত নেন মাত্র তিনমাস আগে। বিয়ের অনুষ্ঠানে প্রায় ৪০ জন বন্ধু উপস্থিত ছিলেন।

পেশায় অপেরা গায়ক ছিলেন জুলিয়ান। তাই বিয়ের আসরেও অপেরা গান হয়েছে। বিয়ের পরে হানিমুনের পরিকল্পনাও সেরে ফেলেছেন তারা। জুলিয়ানের জন্মস্থান অস্ট্রেলিয়াতে বেড়াতে যাবেন নবদম্পতি।

এই বয়সে প্রণয়ে বাঁধা পড়ার অনুভূতি জানিয়ে ভ্যালেরি বলেন, বিশ্বাসই করতে পারছি না। অন্যদিকে জুলিয়ান মজা করে বলেছেন, আগে কখনও বিয়ে করছি বলে তো মনে করতে পারছি না।

সম্পর্কিত খবর