শিরোনাম
ডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২
down of head

সেন্ট মার্টিন থেকে মালয়েশিয়াগামী ৩৩ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন থেকে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩৩ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষকে উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা।

বুধবার (১৮ মে) রাত ১২টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ২ নটিক্যাল মাইল দূর থেকে একটি ট্রলারসহ তাদের উদ্ধার করেছে বানৌজা আলী হায়দার।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বানৌজা আলী হায়দারের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

উদ্ধারকৃতদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও ১ জন শিশু। এরা সবাই রোহিঙ্গা নাগরিক। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার খবর পেয়ে নৌবাহিনী অভিযান শুরু করে। এ সময় ধাওয়া করে ৩৩ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদেরকে বর্তমানে টেকনাফে রাখা হয়েছে।

সম্পর্কিত খবর