শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নারী মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতীয় শোবিজ অঙ্গনে রহস্যজনক মৃত্যুর তালিকা প্রতিনিয়ত বেড়ে চলেছে। এক সপ্তাহেই তিন মডেল ও অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কলকাতার বাংলা সিরিয়ালের পল্লবী দে ও কেরালার মডেল এবং মালায়লাম অভিনেত্রী সাহানার মৃত্যুশোক কাটতে না কাটতেই চিরবিদায় নিলেন দক্ষিণী মডেল ও অভিনেত্রী শেরিন সেলিন ম্যাথিউর।

গত মঙ্গলবার (১৭ মে) সকালে অভিনেত্রীর নিজ ফ্ল্যাটেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শেরিনের মরদেহ পাওয়া গেছে। তিনি একজন রূপান্তরিত নারী ছিলেন। পাঁচ বছর ধরে কেরালায় বসবাস করছিলেন শেরিন।

জানা গেছে, কয়েকদিন ধরেই বন্ধুদের সঙ্গে মনোমালিন্য চলছিলো শেরিনের। এ কারণে তিনি বিষন্নতায় ভুগছিলেন। যাদের সঙ্গে এই অভিনেত্রীর মনোমালিন্য চলছিলো তাদের জবানবন্দি গ্রহণ করেছে পুলিশ।

২৬ বছর বয়সী এই মডেল ও অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুতে একটি মামলা দায়ের করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শেরিন আত্মহত্যা করেছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৩ মে) সাহানার ঝুলন্ত লাশ উদ্ধারের মধ্য দিয়ে অভিনেত্রীদের এই রহস্যজনক মৃত্যুর মিছিল শুরু হয়েছে। এরপর রোববার (১৫ মে) তালিকায় যোগ হয় পল্লবী দে’র নাম। সেই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৭ মে) শেরিনের নাম যুক্ত হয়েছে। রহস্যজনকভাবে ১৩, ১৫, ১৭-তেই নিভে গেলো সম্ভবনাময় কিছু নাম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত খবর