শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

প্রতি টন সার ২১ ডলার বেশিতে কিনতে হবে বাংলাদেশকে

আন্তর্জাতিক বাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রতি ইউনিট আগের চেয়ে ৪ ডলার কমে কিনলেও সার প্রতি টন ২১ ডলার বেশিতে কিনতে যাচ্ছে বাংলাদেশ।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত কমিটির সভায় সার ও এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সভার পর ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ডিএপি সার কেনা হচ্ছে প্রতি টন ১ হাজার ১৭৭ দশমিক ৫০ ডলার মূল্যে, যা আগের কেনা মূল্য ছিল ১ হাজার ১৫৬ ডলার।’

তিনি বলেন, ‘তবে এলএনজির ক্ষেত্রে ভালো সংবাদ হলো- আগের চেয়ে কম দামে কেনা হচ্ছে। আজকে যে দামে কেনা হচ্ছে, তার মূল্য পড়বে প্রতি এমএমবিটিইউ ২৬ দশমিক ৪০ ডলার, যা আগের দর ছিল ২৯ দশমিক ২৫ ডলার।’

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক স্পট মার্কেট থেকে ২০২২ সালের ১২তম এলএনজি (১ কার্গো) M/S. Vitol Asia Pte Ltd, Singapore এর কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৯০৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

অপরদিকে, মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে সর্বমোট ৪০৭ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর