শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

জাতীয় ঐক্য প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে : মির্জা ফখরুল

অনির্বাচিত সরকার পতনে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়া প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ বুধবার মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এবং সব কিছু জানতে পারবেন, যখন আমরা প্রকাশ্যে ঘোষণা দেব।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক যে অবস্থা আমি মনে করি, এটা অ্যালার্মিং অর্থ্যাৎ অশনিসংকেত। অদূর ভবিষ্যতে আমরা শ্রীলঙ্কার মতো একটা বিপদে পড়তে পারি। সেই আশঙ্কা আছে এবং সেই আশঙ্কাকে বাস্তবভিত্তিক বলা যেতে পারে।’

ফখরুল বলেন, ‘যে সরকারের একমাত্র লক্ষ্য থাকে লুট করা এবং জনগণের সম্পদ থেকে পুরোপুরি নিজেদের পকেটে ভরা, সেই সরকার সরলেই দেশের অনেক পরিবর্তন হবে এবং ভালোভাবে পরিবর্তন হবে, যখন জনগণের প্রতিনিধিরা আসবেন। জবাবদিহিতা থাকবে এবং অনেক ভালো হবে।’

পদ্মা সেতুর টোল প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এই বিষয়ে আমরা এখনো খুব বেশি স্টাডি করিনি। তবে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, পদ্মা সেতুতে টোল অত্যন্ত বেশি ধরা হয়েছে। এতে করে যাঁরা আগে যাতায়াত করবেন, তাদের আগে যে ব্যয় হতো তার থেকে আরও বেশি ব্যয় হবে। যমুনা সেতুর চেয়েও আনুপাতিক বেশি হারে টোল ধরা হয়েছে।’

ফখরুল বলেন, ‘বর্তমান বিভীষিকাময় অর্থনৈতিক নৈরাজ্য ও অস্থিতিশীলতার জন্য বর্তমান জবাবদিহিহীন এই অবৈধ সরকারই দায়ী। আগামীতে তাদের জনগণের অর্থ লুটের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশকে রক্ষার জন্য মানুষকে বাঁচানোর জন্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এ মুহূর্তে সার্বজনীন ঐক্যের মাধ্যমে রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে অনতিবিলম্বে এ সরকারকে হঠানোর কোন বিকল্প নেই।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর