তৃণমূলের নতুন পার্টি অফিসে সায়ন্তিকা
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। অভিনয়ের পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস রাজনীতি সঙ্গে জড়িত। তাই তাকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক করেছেন মমতা। আজ রোববার সায়ন্তিকা কলকাতায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবনে অফিস করেন।
সেই ছবি সায়ন্তিকা ব্যানার্জী সামাজিক মাধ্যম ফেসবুকে দেন। যেখানে দেখা যাচ্ছে অফিসের কাজ করছেন তিনি। তার পাশাপাশি লোক জনের সঙ্গে কথা বলছেন। ছবি পোস্ট করে লিখেছেন ‘আমাদের নতুন পার্টি অফিস, তৃণমূল ভবন, কলকাতায়।’ পাশাপাশি হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন প্রথম দিন।
অভিনেত্রী এই স্ট্যাটাস ফেসবুকে মুহুর্তে ভাইরাল হয়ে যায়। দেখা যাচ্ছে পোস্টটি শেয়ার দিয়ে অনেকে তাকে অভিনন্দন জানাচ্ছে। অনেকে শেয়ার দিয়ে নির্বাচনী এলাকা বিভিন্ন সমস্যা তোলে ধরেছেন। তাকে তার নির্বাচনী এলাকায় কাজ করারও আহব্বান করছেন তার ফেসবুকে পেজে কমেন্টে।
তৃণমূল কংগ্রেসের হয়ে বাঁকুড়া থেকে নির্বাচন করেন সায়ন্তিকা ব্যানার্জী। নির্বাচনে অল্প ভোটে ব্যবধানে বিজেপির প্রার্থীর কাছে হেরে যান তিনি। কিন্তু নির্বাচনে হেরে গেলেও তিনি অভিনয়ের পাশাপাশি রাজনীতিটা করবেন বলেছিলেন সেই সময়। সেই কথা রাখছেন সায়ন্তিকা ব্যানার্জী।



