শিরোনাম
icon যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক icon ডিএসইতে ব্যাংক খাতের দাপট, দর বেড়েছে ১৫ কোম্পানির icon ইউরোপে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স icon মজুরি বোর্ড গঠনের ঘোষণা, আন্দোলন নয় icon বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা icon ঢাকায় বাস রুটে বড় পরিবর্তন icon মালয়েশিয়াগামীদের মেডিকেল ফি ৮ হাজার icon ২০৩০ পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ icon কোন বোর্ডে পাসের হার কত? icon সোনার দামে বড় পতন icon এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ icon কৃষিঋণ মওকুফে চাঙা গ্রামীণ অর্থনীতি icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ
down of head

সিরিয়ালের জনপ্রিয় মুখ পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার

ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে অভিনেত্রীর বাড়ি থেকে তাঁর মৃত দেহ উদ্ধার হয়।

আনন্দবাজার পত্রিকা ও এবিপি লাইভের খবর, গড়ফার বাড়ি থেকে উদ্ধার সিরিয়াল অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ। গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকায় বাড়ি। পরিবারের দাবি, আজ সকালে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গড়ফা থানার পুলিশ।

খবরে প্রকাশ, আজ সকাল সাড়ে ৯টা নাগাদ গড়ফা থানার অন্তর্গত গাঙ্গুলিপুকুরের কাছে ‘আমি সিরাজের বেগম’ ও ‘মন মানে না’খ্যাত পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরাই প্রথম তাঁকে এমন অবস্থায় দেখতে পায়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন পল্লবী দে। একাধিক চ্যানেলের একাধিক সিরিয়ালের মুখ ছিলেন তিনি।

সম্পর্কিত খবর