শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

আয় ও মুনাফা কমেছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের

চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রিমিয়াম আয় ও কর-পরবর্তী নিট মুনাফা কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় কমেছে প্রায় ১৫ শতাংশ এবং কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ১০ শতাংশের বেশি। সর্বশেষ প্রকাশিক কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ৬ কোটি ৭৬ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৭ কোটি ৯৩ লাখ টাকা। সে হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির আয় কমেছে ১ কোটি ১৭ লাখ টাকা বা ১৪ দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৪ কোটি ৫৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৪৯ লাখ টাকা বা ১০ দশমিক ৯২ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৬ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ৩৬ পয়সা।

এদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৩৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৫২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৭ টাকা ৩৩ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৭ জুলাই বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৩০ মে।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৩ টাকা ৬৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৭ টাকা ৩৩ পয়সায়। তার আগে ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ হিসাব বছরে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডাররা ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন।

সম্পর্কিত খবর