শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় বিনা (২২) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির আরোহী ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মোস্তফা কামাল নামে এক ব্যক্তি। শুক্রবার রাতে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা সামনে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকালে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সার্ক ফোয়ারার সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।

এই দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক মোস্তফা কামাল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন।

রমনা থানা পুলিশ জানায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাড়ি খায়, এতে বিনা পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। বিনা ও মোস্তফা পূর্বপরিচিত ছিলেন নাকি রাইডার-যাত্রী ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

সম্পর্কিত খবর