শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

৬ দিন বন্ধের পর হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু

টানা ছয় দিন বন্ধের পর আজ শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, ঈদুল ফিতর, মে দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে গত ১ মে থেকে ৭ মে পর্যন্ত ছয় দিন বন্ধ ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরের সব কার্যক্রম। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে এ বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক আসা-যাওয়ার মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়।

এদিকে, বন্দরে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দর সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

সম্পর্কিত খবর