শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সদরঘাটে ঢাকায় ফেরা মানুষের উপচেপড়া ভিড়

ঈদুল ফিতরের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলেছে সরকারি-বেসরকারি অনেক অফিস। তবে এখনো যেসব অফিস বন্ধ আছে আগামীকাল রোববার (৮ মে) থেকে খুলছে সেগুলো। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন প্রবেশমুখ ও টার্মিনালে এখন ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড়। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকায় ফেরার চাপ বাড়ছে সদরঘাটেও। শুক্রবার রাত থেকে আজ (শনিবার) বেলা ১১টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৮১টি লঞ্চ এসেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে কাজের তাগিদে আবারও পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঢাকায় ফিরছে মানুষ।

শনিবার (৭ মে) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে এমনটাই দেখা যায়।

সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ সকাল থেকে ছিল ঈদের আনন্দ শেষে ব্যস্ত নগরীতে কর্মব্যস্ত জীবনে ফেরা মানুষের ঢল। পরিবারের মানুষকে নিয়ে ফিরেছেন কয়েক হাজার মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, সকাল ৭ টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে ১০টি লঞ্চ এসেছে সদরঘাটে।

বিআইডব্লিউটিএ’র ট্রাফিক কন্ট্রোল রুমের কর্মকর্তা শরীফ উদ্দিন জানান, রাত থেকে সকাল ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি লঞ্চ আসে সদরঘাট টার্মিনালে। এসময় হাজার হাজার মানুষ ঢাকায় ফেরেন ঈদের ছুটি কাটিয়ে।

শনিবার সকাল থেকে দেখা যায় বিভিন্ন স্থান থেকে সদরঘাট টার্মিনালে একের পর এক লঞ্চ যাত্রী ভর্তি করে আসছে। ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত জীবনে ফেরার রেশ দেখা যায় যাত্রীদের চোখে মুখে। কেউ আবার জীবিকার তাগিদে না ফিরে উপায় নেই বলেও জানান।

চাঁদপুর থেকে আসা আলেয়া বেগম বলেন, বাড়িতে ছেলে, নাতি-নাতনির সঙ্গে ঈদ করতে গিয়েছিলাম। কাজ থাকায় ঢাকায় চলে আসতে হয়েছে আগেই। কিছুই করার নেই।

নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় চাকরি করেন ইয়াসিন। পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি যান তিনি। ঈদের ছুটি শেষে আগামীকাল (রোববার) থেকেই ডিউটি শুরু তার। শরীয়তপুর থেকে আসা ইয়াসিন বলেন, ঈদটা ভালোই কেটেছে পরিবারের সঙ্গে। আগামীকাল আবারও চাকরিতে যোগ দিতে হবে, তাই আজ চলে আসতে হলো।

ইয়াসিনের সঙ্গে থাকা আরেকজন বলেন, ঈদের আগে নানা ভোগান্তি ও কষ্ট হলেও পরিবারের সঙ্গে ঈদ করতে ভালোই লাগে। কিন্তু কাজের তাগিদে আবার ঢাকায় ফিরতে হলো।

চাঁদপুর থেকে আসা জেসমিন আক্তার বলেন, আগামীকাল থেকে অফিস-আদালত খুলে যাবে। মানুষের চাপ শুরু হবে, জ্যামও শুরু হয়ে যাবে। তাই আজই চলে আসলাম।

বাবা মায়ের সঙ্গে গ্রামে গিয়ে ঈদ উদযাপন করে ঢাকায় ফিরছে শিশুরাও। স্কুল-কলেজ খুলে যাচ্ছে বিধায় অভিভাবকদের সঙ্গেই ফিরছে তারা। মায়ের সঙ্গে ঢাকায় ফেরা শিশু মারুফ জানায়, ঈদে গ্রামে গিয়েছিলাম ঈদ করতে। খুব ভালোভাবে ঈদ উদযাপন করেছি। তবে এখনো কিন্তু স্কুল না খুললেও আম্মুর সঙ্গে আবার ঢাকায় চলে এসেছি।

এদিকে, আজও সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত সদরঘাট টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্য ২৩টি লঞ্চ ছেড়ে গেছে। এসব লঞ্চে যাত্রী কম থাকলেও ঢাকায় ফেরা মানুষদের নিয়ে আসতেই বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে সেগুলো।

 

সম্পর্কিত খবর