শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কিউবায় অভিজাত হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

কিউবার রাজধানী হাভানায় একটি পাঁচ তারকা হোটেল ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার পুরনো হাভানা শহরে সারাতোগা নামে ওই হোটেলে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের বাইরে পার্ক করা একটি গ্যাস ট্যাংকার জ্বলে ওঠে। এতে বিস্ফোরণে হোটলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষকে উদ্ধার করতে দেখা গেছে তাদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা প্রথমে এটিকে ভূমিকম্প ভেবেছিলেন।

কিউবার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও শিশু রয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিউবা প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। তিনি বলেন, ‘এটি বোমা বিস্ফোরণ অথবা হামলা নয়, দুর্ভাগ্যজনক ঘটনা।’

এ ছাড়া সারাতোগা হোটেলের পেছনে একটি স্কুল রয়েছে। তবে বিস্ফোরণের কারণে সেখানে কোনো ক্ষতি হয়নি। স্থানীয় কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের পর স্কুলের সকল শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ১৯৩০ সালে এই হোটেলটি নির্মাণ করা হয়। এটি কিউবার সবচেয়ে অভিজাত পাঁচতারকা হোটেলগুলোর একটি।

সম্পর্কিত খবর