শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রেলমন্ত্রীর আত্মীয়কে জরিমানা, বরখাস্ত হলেন টিটিই!

বিনা টিকিটধারী তিন যাত্রীর কাছ থেকে রেলওয়ের প্রচলিত নিয়মানুযায়ী জরিমানাসহ ভাড়া আদায় করায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন টিটিই। রেলমন্ত্রীর ‘আত্মীয়’ পরিচয়ে বিনা টিকিটের তিন ট্রেন যাত্রীর সংগে ‘অসদাচরণ’ করার দায়ে ঈশ্বরদীর ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক বা টিটিই’ শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বরখাস্তের বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন রেলওয়ের পাকশীর ডিসিও নাসির উদ্দিন। রেলমন্ত্রীর আত্মীয়ের সঙ্গে এই ঘটনা ঘটার কয়েক ঘণ্টা পর গত বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে তাকে মোবাইল ফোনে চাকরি থেকে বরখাস্তের আদেশ জানানো হয়। শুক্রবার থেকে এ আদেশ কার্যকর হয়েছে।

জানা যায়, বরখাস্ত হওয়া টিটিই শফিকুল ইসলাম রেলওয়ে জংশন স্টেশন ঈশ্বরদীর টিটিই হেড কোয়ার্টারের সঙ্গে যুক্ত। ঘটনার রাতে টিটিই শফিকুল ইসলাম ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে দায়িত্বরত ছিলেন। আবার ট্রেনে দায়িত্বরত অবস্থায়ই তিনি বরখাস্তের আদেশটি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন।

রেলের একাধিক সূত্রে জানা গেছে, ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে গত ৫ মে রাতে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে তিন যাত্রী বিনা টিকিটে এসি কেবিনে চেপে বসেন। এসময় ট্রেনের দায়িত্বরত টিটিই শফিকুল ইসলাম তাদের কাছে টিকিট দেখতে চাইলে তারা রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। টিটিই বিষয়টি পাকশী বিভাগীয় রেলের সহকারি বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) নুরুল আলমের সঙ্গে আলাপ করলে তিনি সর্বনিম্ন ভাড়া নিয়ে টিকিট কাটার পরামর্শ দেন। এসিওর পরামর্শ অনুযায়ী টিটিই শফিকুল ইসলাম ওই তিন ট্রেন যাত্রীকে এসি টিকিটের পরিবর্তে মোট ১০৫০ টাকায় জরিমানাসহ সুলভ শ্রেণির নন এসি কোচে সাধারণ আসনের টিকিট বানিয়ে দেন। এসময় ট্রেনে দায়িত্বরত এ্যাটেনডেন্টসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ওই তিন যাত্রী তাৎক্ষণিকভাবে ট্রেনে লিখিত কোনো অভিযোগ না করলেও তারা ঢাকায় পৌঁছে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে ‘অসদাচরণ’ করার অভিযোগ করেন। সেই অভিযোগ পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন সংশ্লিষ্ট টিটিইকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

ঘটনা সম্পর্কে শফিকুল ইসলাম বলেন,‘বরখাস্তের বিষয়টি আমি ট্রেনে দায়িত্বরত অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরেছি, এ কারণে শুক্রবার থেকে কাজে যাওয়া হয়নি। মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়ায় আমি সম্মান দেখিয়ে এসিও স্যারের পরামর্শে এসির টিকিট না কেটে সুলভ শ্রেণির নন এসি কোচে সাধারণ আসনের বানিয়ে দেই। আমি তো তাদের সঙ্গে কোনোরকম অসদাচরণ করিনি। বরখাস্তের বিষয়টি জানার পর তিনি পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।’

সম্পর্কিত খবর