শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ

ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ। তবে ফিরতি পথে তাদের কোনো ভোগান্তি পোহাতে হয়নি বলে জানিয়েছেন। অনেকটা স্বাচ্ছন্দ্যেই রাজধানীতে ফিরতে পেরে তারা খুশি।

শুক্রবার (৬ মে) রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, প্রতিটি আন্তঃনগর ট্রেন থেকে বহু মানুষ প্লাটফর্মে নেমেছেন।

সকাল ১০টা ৪৫ মিনিটে কমলাপুর রেলস্টেশনের ৫ নাম্বার প্লাটফর্মে এসে পৌঁছায় তারাকান্দি থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস। ট্রেনের প্রায় ১৪/১৫টি বগি থেকে ১০ মিনিট ধরে শুধু যাত্রীই নামেন।

ওই ট্রেনের যাত্রী হয়ে আসা রাজধানীর একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মী ফারহানা ইয়াসমিন বলেন, বাবা-মা ছেড়ে আসাটা হৃদয়বিদারক। কিন্তু কাজের সুবাদে কিছু করার নেই, বাধ্য হয়ে আসতে হয়। যাওয়ার সময় ভ্রমণ একটু কষ্টদায়ক হলেও, আজ ফেরার ভ্রমণটা ছিল অনেকটা কমফোর্ট।

ওই ট্রেনে সরিষাবাড়ী থেকে আসা মোস্তাফিজুর রহমান বলেন, অনেক কষ্ট হলেও ঈদের একদিন আগে বাড়ি গিয়েছিলাম। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। কোনো উপায় নেই, তাই আজই চলে আসতে হলো পরিবার নিয়ে। কাল থেকে অফিস শুরু। ফিরতি পথে ট্রেনের টিকিট পেতে এবং আসতে কোনো ভোগান্তি হয়নি। খুব সুন্দরভাবে আসতে পেরেছি। আরো কিছুদিন আব্বা-আম্মার সঙ্গে থাকতে পারলে বেশি ভালো লাগতো।

বেলা ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে সিরাজগঞ্জ থেকে এসে পৌঁছায় সিরাজগঞ্জ এক্সপ্রেস। ওই ট্রেন দিয়ে প্রায় দেড় হাজারের বেশি মানুষ রাজধানীতে প্রবেশ করেছেন।

তাদের একজন আফসানা নওরীন বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের কাজ, কোনো সুযোগ নেই একটি দিন বেশি কাটিয়ে আসব। আগামীকাল থেকে কাজে যোগ দিতে হবে। তাই হাজার কষ্ট হলেও বাবা-মার সঙ্গে ঈদ কাটিয়ে আসতে হয়েছে। ট্রেনে যতটা ভিড় হবে ভেবেছিলাম ততটা ভিড় হয়নি। সুন্দরভাবে আসা সম্ভব হয়েছে।

সম্পর্কিত খবর