শিরোনাম
ডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২
down of head

আন্দামান সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড় আসানিতে

আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপ পর্যায়ক্রমে নিম্মচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় আসানিতে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৬ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ সকালে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও পরিবর্তন হয়ে গভীর লঘুচাপে পরিণত হবে। এরপর নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপের পর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়ের নাম হবে আসানি। এখন পর্যন্ত এটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের দিকে মুখ করে আছে। তবে এই মুহূর্তে এটি কোন দিকে আঘাত হানবে সে বিষয়ে স্পষ্টভাবে বলা যাবে না। আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী পরবর্তী আপডেট দেওয়া হবে।’

আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীর দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে।’

সম্পর্কিত খবর