শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

বিশ্বে করোনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রায় দেড় কোটি: ডব্লিউএইচও

বিশ্বে করোনাভাইরাস মহামারিতে প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রায় দেড় কোটি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এখন পর্যন্ত মহামারিতে বিশ্বব্যাপী যে মৃত্যুর সংখ্যা পাওয়া যাচ্ছে প্রকৃত মৃত্যুর সংখ্যা এর প্রায় ৩ গুণ বেশি ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত বিশ্বে ৬২ লাখ ৪৫ হাজার ৪০৭ জনের মৃত্যুর হয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অনেক দেশেই পর্যাপ্ত করোনা পরীক্ষা না হওয়ায় প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারী গণনার চেয়ে অনেক বেশি। এমনকি মহামারির প্রাথমিক পর্যায়ে বিশ্বজুড়ে প্রায় ১০ জনের মধ্যে ৬ জনের মৃত্যুর তথ্য সরকারি হিসাবে অন্তর্ভুক্ত হয়নি।

আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লাখের কিছু বেশি। তবে সংস্থাটি বলছে, প্রকৃত মৃত্যুসংখ্যা প্রায় ১ কোটি ৪৯ লাখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে পদ্ধতি ব্যবহার করেছে, তাকে অতিরিক্ত মৃত্যু গণনা বলা হচ্ছে। মহামারির আগে একই এলাকায় মৃত্যুহারের ওপর ভিত্তি করে প্রত্যাশিত তুলনায় কত বেশি লোক মারা যায় সে সংখ্যা। করোনার প্রত্যক্ষ প্রভাবে যারা মারা গেছেন তাদেরকেও অন্তর্ভূক্ত করা হয়। কোভিডে আক্রান্তের পর চিকিৎসা না পাওয়ায় যারা মারা গেছেন তাদেরকেও এ তালিকায় যুক্ত করেছে কর্তৃপক্ষ।

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি হিসাব অনুযায়ী ভারতে ৪৮ লাখ মানুষের মৃত্যু হলেও প্রকৃত সংখ্যা এর প্রায় ১০ গুণ বেশি। বিশ্বে করোনা মহামারিতে মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। বিশ্বে করোনায় মৃত্যুর এক তৃতীয়াংশ মানুষই দেশটিতে মারা গেছে।

সম্পর্কিত খবর