শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

স্ত্রীর লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্বামীও

অনেক দিন অসুস্থ থাকার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়নাল হকের (৫২) স্ত্রী। লাশ নিয়ে গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার কলমা বাজার এলাকায় ফিরছিলেন তিনি। কিন্তু তিনিও লাশ হয়ে ফিরলেন বাড়িতে।

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ঘোগা বটতলা এলাকায় গত সোমবার বিকালে লাশবাহী অ্যাম্বুলেন্স ও শ্যামলী পরিবহনের একটি কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মৃত নারীর স্বামীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলেসহ দুজন।

নিহতরা হলেন- স্বামী আয়নাল হক (৫২) ও অ্যাম্বুলেন্স চালক দ্বীন ইসলাম (৩৫)। জানা যায়, গাইবান্ধা জেলার সদর উপজেলার কলমা বাজার এলাকার আয়নাল হকের স্ত্রী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থাকায় কয়েকদিন আগে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার তিনি মারা যান। পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় বিকাল সাড়ে ৪টার দিকে পৌঁছালে বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মারা যান আয়নাল হক। এ ঘটনায় আহত হন আরও তিনজন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্স চালক পিরোজপুরের কাউখালি উপজেলার দ্বীন ইসলাম মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম হতাহতের বিষয় নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাস-অ্যাম্বুলেন্স হেফাজতে আছে এবং লাশ পরিবারের নিকট হস্তান্তর করা করা হয়েছে।

 

 

সম্পর্কিত খবর