শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

দৌলতদিয়া-পাটুরিয়ায় ট্রাক পারাপার ১০ দিন বন্ধ থাকবে

ঈদে ঘরমুখো ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১০ দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে জরুরি ও কাঁচামাল বোঝাই ট্রাক পারাপার করা হবে।

এর আগে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ যাত্রা বিষয়ক সমন্বয় সভায় ঈদের আগে ৩ দিন ও পরে ৩ দিন ট্রাক পারাপার বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যাত্রীদের কথা চিন্তা করে ট্রাক পারাপার বন্ধ রাখার সময় বাড়ানো হয়েছে।

এদিকে ঈদের এক সপ্তাহ বাকি থাকলেও দৌলতদিয়া ঘাটে আজও (২৫ এপ্রিল) সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। নদী পারের অপেক্ষায় মহাসড়কে আটকে রয়েছে প্রায় সহস্রাধিক যানবাহন। এর মধ্যে ট্রাকের সংখ্যা বেশি।

সোমবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে যানবাহনের সারি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার পর্যন্ত ৭ কিলোমিটার এলাকা ছেড়ে গেছে। এতে প্রায় সহস্রাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় মহাসড়কে আটকে রয়েছে। আটকে থাকা যানবাহনগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।

আইনাল বেপারি, সুজন শেখ, বিকাশ সরকারসহ কয়েকজন ট্রাকচালকের সঙ্গে কথা হলে তারা বলেন, দুই দিন ধরে দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরির জন্য অপেক্ষা করলেও ফেরির দেখা পাইনি। কখন পাব সেটাও বলতে পারছি না। ঈদের আর এক সপ্তাহ বাকি। এরই মধ্যে সরকার ঈদের আগে ও পরে ৬ দিন ট্রাক পারাপার বন্ধের কথা বললেও তা এখন ১০ দিন করেছে। তার মানে আমাদের হাতে আর সময়ও নেই। ঈদের আগে সময় মতো বাড়ি ফেরা নিয়ে শঙ্কায় আছি আমরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, ঈদে ঘরে ফেরা ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের কথা ভেবে আমরা ১০ দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে জরুরি কাঁচামাল বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পার করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে এ নৌ রুটে ১৯টি ফেরির মধ্যে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি দুটি ফেরি মেরামতের জন্য ভাসমান কারখানা মধুমতিতে রয়েছে। ঈদ উপলক্ষে দুই এক দিনের মধ্যেই আরও দুটি ফেরি বহরে যুক্ত হবে। সব মিলে ২১টি ফেরি চলাচলের কথা রয়েছে। যানবাহনের বাড়তি চাপে দৌলতদিয়া এলাকায় কিছুটা জট রয়েছে।

 

 

সম্পর্কিত খবর